সারাদেশ

অকাল বন্যায় পানির নিচে পাকা ধান

মানিকগঞ্জ প্রতিনিধি :

অতিবৃষ্টি ও নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা দেখা দিয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাশাদহে। এর ফলে সেচ প্রকল্পের ১৮ একর জমির পাকা ধান তলিয়ে গেছে।

এতে লোকসানের শঙ্কায় পড়েছেন কৃষকরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো ৪০-৪৫ একর জমির ধান।

জানা গেছে, কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতায় এ বছর প্রায় ২৩০ একর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এরমধ্যে নিচু এলাকার ১৮ একর জমির পাকা ধান কাটার আগেই পুরোপুরি তলিয়ে গেছে।

সরজমিনে দেখা গেছে, কৃষকরা পানির নিচ থেকে পাকা ধান কেটে তুলছেন। অনেকে শ্রমিক খরচ বেশি হওয়ায় ধান কাটাই বন্ধ করে দিয়েছেন।

মোটা অংকের টাকা ঋণ নিয়ে ধান আবাদ করে পানির কারণে এখনো সেচ খরচই তুলতে পারেননি কৃষকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার কৃষক সমেজ উদ্দিনের ৩ বিঘা, হারুণ গায়ানের ৪ বিঘা, কুব্বাত শেখের ২ বিঘা জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে। পানির নিচ থেকে ধান কেটে ঘরে তোলা খুবই কষ্টকর।

কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সভাপতি মশিউর রহমান আউয়াল বলেন, এ প্রকল্পের আওতায় থাকা জমিতে সেচ দেয়ার সময় কোনো টাকা নেয়া হয় না। ধান কাটার সময় সেচের টাকা নেয়া হয়। এবার প্রচুর ধান তলিয়ে যাওয়ায় সেচ খরচ বাবদ সমিতির অনেক টাকা ঘাটতি হবে।

উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজুর রহমান বলেন, দ্রুত ধান কেটে বাড়ি নিতে কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তির হারভেস্টার মেশিন দেয়া হয়েছে। ২৭ জুন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে যে সব কৃষকের ধান ৮০-৯০ শতাংশ পেকেছে, তাদের ধান কাটার পরামর্শ দেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা