সারাদেশ

আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি:

ভারী বৃষ্টির কারণে আগামী দুই একদিনের মধ্যেই পার্বত্য এলাকা, হাওর ও উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাটে বন্যার আশঙ্কা আছে। এছাড়া চলতি মাসের শেষে যমুনা নদী এলাকা অর্থাৎ দেশের মধ্যাঞ্চলে বন্যা আশঙ্কা প্রকাশ করেছেন বন্যা ও আবহাওয়া বিশেষজ্ঞরা।

তারা বলেন, ভারী বৃষ্টির ফলে এখনই পার্বত্য ও হাওর এলাকা তলিয়ে যাচ্ছে। আর গতকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি থাকবে আজও। ফলে ওই এলাকাগুলোতে দুই একদিনের মধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান জানান, ‘দেশের অনেক এলাকায় অনবরত বৃষ্টি হওয়ার ফলে নদীর পানি ক্রমশ বাড়ছে। এরমধ্যে কোনও কোনও জায়গায় পানি বেড়ে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে মধ্যমেয়াদী বন্যা চলতি মাসের শেষেই হতে পারে। তিনি বলেন, এখনই চট্টগ্রামের পার্বত্য এলাকা, হাওর এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে । এতে বহু এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। সেখানে এক দুইদিনের মধ্যেই বন্যা হবার আশঙ্কা আছে।’ তিনি বলেন, সামনের কয়েকদিনের মধ্যেই পার্বত্য এলাকা, হাওর ও উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাটে তিস্তা নদীর কারণে আগামী কয়েকদিনের মধ্যেই বন্যার আশঙ্কা আছে। অন্যদিকে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধাসহ আশেপাশের এলাকা অর্থাৎ মধ্যাঞ্চলসহ যমুনা নদীর এলাকায় এ মাসের শেষের দিকে বন্যার শঙ্কা রয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তাদের নদ নদীর পরিস্থিতি বিষয়ে জানায়, ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা -পদ্মা নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারা জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে , ভারতের আসাম ও মেঘালয় প্রদেশ এবং আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে এ সময়ে মেঘনা অববাহিকার সুরমা-কুশিয়ারা, কংস, সোমেশ্বরী এবং দক্ষিণ-পূব পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরি এবং হালদা নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ভারতের উত্তরাঞ্চলের সিকিম এবং জলপাইগুড়ি অংশে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে উত্তরাঞ্চলের তিস্তা এবং ধরলার পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলে দেশের প্রায় অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) অনেক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবারের (১৯ জুন) পর পর ভারী বৃষ্টির মাত্রা কমে আসবে। তবে একেবারে কমবে না। থেমে থেমে আবারও হবে।

এদিকে আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। এ কারণে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম , সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা