রাঙ্গামাটি, সাজেক (ছবি-সংগৃহীত)
সারাদেশ

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

রাঙ্গামাটি প্রতিনিধি: আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ম ধাপ উপলক্ষে সাজেকের সকল রিসোর্ট-কটেজ এবং রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি জানান, নির্বাচন উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে যথারীতি সব উন্মুক্ত থাকবে এবং স্বাভাবিক হবে।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, ভোটারদের নিরাপত্তা ও যাতায়াত সুগম করতে প্রশাসনের এই নির্দেশনাকে আমরা গুরুত্বসহকারে নিয়ে আগামী ২ দিনের সকল বুকিং বাতিল করেছি।

মেঘালয় রিসোর্টের মালিক ও বাঘাইহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল আইস বলেন, আমরা প্রশাসনের নির্দেশনা মেনে অগ্রিম বুকিং বাতিল করেছি। পরের তারিখে বুকিং দেওয়া পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে সমন্বয় করব।

আরও পড়ুন: হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক

সাজেক থানার ওসি নুরুল আনোয়ার সংবাদ মাধ্যমকে জানান, ৫ ফেব্রুয়ারি ( শনিবার) সন্ধ্যার পর থেকেই সাজেকের সড়কে যানচলাচল বিধিনিষেধ আরোপে মাঠে থাকবে প্রশাসন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা