সারাদেশ

২০ বছর পর গ্রেফতার ফাঁসির আসামি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ার আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭। এর মধ্যে তিনি পরিবর্তন করে ফেলেন নিজের জাতীয় পরিচয়পত্র। বেছে নেন ট্রাকচালকের পেশা। আসল পরিচয় গোপন রেখে বিয়েও করেন।

কিন্তু তার শেষ রক্ষা হয়নি বলে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতল এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে গ্রেফতার করে।

র‌্যাবের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শনাক্ত ও গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম স্বীকার করেছেন- তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

র‌্যাব সূত্র জানায়, ২০০২ সালে সংঘটিত লোহাগাড়ার ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার আসামি ছিলেন জসিম উদ্দিন। মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই এলাকা ছাড়েন তিনি। ছদ্মবেশে পালিয়ে বেড়াতে থাকেন বিভিন্ন স্থানে। ডবলমুড়িং থানাধীন ফকিরহাট এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

এ সময় ট্রাকের চালক হিসেবে পরিচয় দিতেন নিজেকে। এরপর কালুরঘাট এলাকায় বাসা ভাড়া নিয়ে বোয়ালখালীতে বিয়ে করেন এবং লোহাগাড়ায় নিজের পৈত্রিক ভিটা-বাড়ি ফেলে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। এরপর কালুরঘাট এলাকায় গাড়িচালক পেশায় তিন বছরের মতো অবস্থান করেন।

আরও পড়ুন: সৈয়দপুরে শুঁটকি ব্যবসায় মন্দাভাব

পরে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ডেবারপাড় বাসা নিয়ে গাড়িচালক পেশায় চার বছর বসবাস করেন। এরপর আবার ফকির হাটে বাসা ভাড়া নিয়ে ৭ বছর গাড়িচালক পেশায় অবস্থান করেন। সেখান থেকে বাসা পরিবর্তন করে বন্দর থানাধীন নিমতলায় বাসা ভাড়া নেন।

মূলত ২০ বছর ধরে তিনি ট্রাকচালকের পেশায় থেকে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। ট্রাকচালকের লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র তৈরিতে তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেন এবং নিজের আত্মীয়-স্বজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।

আরও পড়ুন: ভালোবেসে বিয়ে করায় গ্রামছাড়া পরিবার

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, ছদ্মাবেশে ২০ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা