ছবি-সংগৃহিত
সারাদেশ

রাজধানীকে মাদক বিক্রির সময় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজা এবং ২২৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- মো. সাইদুর রহমান রাসেল, মো. রবিউল ইসলাম, সজিব হোসেন ওরফে রমজান আলী।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, গ্রেফতার মাদক কারবারিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বিক্রি করে আসছিল।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল দারুস সালাম থানাধীন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা