সারাদেশ

হত্যা মামলায় চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি জেলার নবনির্বাচিত চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে শপথগ্রহণ শেষে বের হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নানিয়ারচর সাবেক্ষং ইউনিয়নের সুপন চাকমা, সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের প্রমোদ খীসা।

নির্বাচিত ওই চার ইউপি চেয়ারম্যান রাঙামাটির নানিয়ারচরের উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত রাঙামাটির ১০টি উপজেলার চেয়ারম্যান শপথ নিতে উপস্থিত হয় জেলা প্রশাসক কার্যালয়ে। একই সময় উপস্থিত হয় রাঙামাটি নানিয়ারচর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রমোদ খীসা।

আরও পড়ুন: অনশন ভাঙল শিক্ষার্থীরা

শপথগ্রহণ শেষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হলে তাদের ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে তাদেরকে নানিয়ারচর থানা পুলিশের কারেছ হস্তান্তর করা হয়।

রাঙামাটি নানিয়ারচর উপজেলা থানার কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, গ্রেফতারকৃতরা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমা বর্মা হত্যা মামলার আসামি। তাদের প্রত্যেকের নামে নানিয়ারচর থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে লংগদু থানার নিরিহ রঞ্জন চাকমা ও নানিয়ারচর থানার শান্ত চাকমা, কোলময় চাকমা হত্যা মামলারও ওয়ারেন্ট রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের নজরের বাইরে পালিয়ে ছিল। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা