সারাদেশ

সরিষাবাড়ীতে গাভিন ছাগল চুরি করে জবাই, আটক ৩

শওকত জামান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে পেটে বাচ্চাসহ ২টি ছাগল চুরি করে জবাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কসাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। সোমবার (২৪ জানুয়ারি) দিনগত মধ্যরাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

আটককৃতরা হলো সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের আব্বাস কসাইয়ের ছেলে মামুন কসাই (২৫), আফছার আলীর ছেলে রাকিব (১৬) ও বাবলু সরকারের ছেলে সাদ্দাম (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিনগত মধ্যরাতে বলারদিয়ার (পূর্বপাড়া) গ্রামের দিনমজুর আফজাল হোসেনের বাড়িতে ঢুকে তিন চোর। এ সময় আফজাল হোসেনের স্ত্রী আলেয়া বেগম ছাগলের শব্দে গোয়াল ঘরে গিয়ে দেখেন দরজা খোলা এবং ছাগল দুটি নেই। রাতেই তারা খোঁজাখুঁজি করে পাশের গোরস্থানে রক্ত দেখতে পেয়ে বুঝতে পারেন ছাগল দুটিকে জবাই করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাফর আলী খান বলেন, নিয়মিত টহল চলাকালে রাত ২টার দিকে ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া খালেকের মোড় এলাকায় বস্তাসহ তিনজনকে দেখে সন্দেহ হয়। এ সময় বস্তা খুলে দুটি জবাইকৃত ছাগল ও একটি চাকু জব্দ এবং তাদের আটক করা হয়।

ছাগলের মালিক আফজাল হোসেন জানান, তিনি দিনমজুর, ছাগল দুটি বর্গা নিয়ে লালন-পালন করতেন। দুটি ছাগলই ৫ মাসের গাভিন ছিল। চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, আটককৃত তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাগল দুটি চুরি ও জবাইয়ের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে ছাগলের মালিক বাদী হয়ে মামলা দায়ের করায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা