সারাদেশ

মাদারীপুরে পৌরসভা উপকেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পৌরসভার ব্যবস্থাপনায় পৌরভবন উপকেন্দ্রে গত বছর ২ সেপ্টেম্বর থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। যা এখনো চলমান রয়েছে। সরকারি হাসপাতাল কেন্দ্রগুলো ছাড়া একমাত্র পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কার্যক্রম গ্রহণ করায় একদিকে যেমন সরকারি টিকাদান কেন্দ্রেগুলোতে ভিড় কমেছে।

অন্যদিকে করোনা টিকা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে হ্রাস পেয়েছে। কোনো ধরণের ভোগান্তি ছাড়া সরকারি বিধি অনুযায়ী টিকা নিতে পেরে আনন্দবোধ করছেন সাধারণ মানুষ। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুশৃংখলভাবে শত শত নারী-পুর“ষ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।

মিউনিসিপ্যাল এসোসিয়েশন অফ বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ বলেন, সারা বাংলাদেশে করোনা ভ্যাকসিন দেয়া হয় সাধারণত সরকারি হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে আমরা মানবিক দিকটা বিবেচনা করে পৌরসভায় একটি করোনার টিকাদান উপকেন্দ্র চালু করেছি। এখানে পৌরসভার লোকজন ছাড়াও মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন টিকা নিতে পারবেন এবং নিচ্ছেন। এখানে ১ম ডোজ, ২য় ডোজ এবং বুস্টার ডোজও চলমান আছে।

আরও পড়ুন: টাকা নিতে গিয়ে দ্বিতীয় স্বামীর হাতে স্ত্রী খুন

আমাদের পৌরসভার যারা টিকাদান কর্মী আছে তার নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের অনলাইনের কাজে সহায়তা করছে বিডি ক্লিন নামে একটা এনজিওর স্বেচ্ছাসেবীরা। টিকাদান করেন পৌরসভার কর্মীরা। এখানে আর্থিক দিকটাও আছে যা পৌরসভা থেকে ব্যয় করা হচ্ছে। এ পর্যন্ত ১৮ বছরের উর্ধে প্রায় ৪০ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

সুপারভাইজার হিসেবে কাজ করছেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিশ্বাস, সচিব খন্দকার ফিরোজ ইলিয়াস, কাউন্সিলরবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা। সারা বাংলাদেশের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম আমরা মাদারীপুর পৌরসভা এবং সাভার পৌরসভা চালিয়ে যাচ্ছি।

মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মুনির আহমেদ খান বলেন, মাদারীপুরের অন্যান্য পৌরসভায় লোকবল নেই, তাই মাদারীপুর পৌরসভা উপকেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা