সারাদেশ

কালীগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ (লালমনিরহাট): লালমনিরহাটে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল।

এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ধর্ষণের শিকার ছাত্রীর মা মাজেদা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত হলেন, উপজেলার হররাম এলাকার আঞ্জু মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) এবং একই এলাকার আহম্মদ আলীর ছেলে মনির উদ্দিন (১৮)।

আরও পড়ুন: নীলফামারীতে দিনেও লাইট জ্বালিয়ে চলছে বাস

মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম গ্রামের স্কুল পড়ুয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আসামি রিপন মিয়া ও মনির উদ্দিন ওই এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এদিকে, ২৩ জানুয়ারি রাতে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তার কোন খোঁজ পায়নি। রাতভর ধর্ষণের পর অসুস্থ অবস্থায় ২৪ জানুয়ারি সকাল ৬টার দিকে পাশের একটি সতী নদীর ধাপে ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যক্তি জয়নাল, আছর আলী ও এরশাদ তাদের দেখে ফেলেন।

পরে তারা ওই ছাত্রীর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে তার অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা