সারাদেশ

বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (৬৫)।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশকে জানিয়েছে, স্বপন তার ছেলে স্বপন (৩২) গত মঙ্গলবার (১৮ জানুয়ারী) রাত ১২টার দিকে সাজ্জাদ হোসেনকে গলাকেটে হত্যা করে বলে ।

নগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজের ঘটনায় তার আরেক ছেলে আবদুল হাদী থানায় জিডি করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ আরেক ছেলে স্বপনকে জিজ্ঞাসাবাদ করে। পরে স্বপন স্বীকারোক্তি দেয় সে তার বাবা সাজ্জাদকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে গলাকেটে হত্যা করে। হত্যার পর বাবা সাজ্জাদ হোসেনের মরদেহ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকিতে ফেলে দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপন জানান, এক বছর আগে তার মা মারা যান। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার কথা বলছিলেন বাসায়। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে এই চিন্তা থেকেই সে তার বাবাকে হত্যা করেছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা