সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আইনজীবী

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও নিজাম হায়দার নামের এক আইনজীবী। ঐ আইনজীবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

প্রবাসীর স্ত্রীকে ‘ফুঁসলিয়ে’ নিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ীর ২ নাম্বার আমলি আদালত এ পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে ‍ওই গৃহবধূর বিরুদ্ধেও সমন জারি করেছেন আদালত।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে প্রবাসী মোক্তার বিশ্বাস বাদী হয়ে রাজবাড়ীর ২ নাম্বার আমলি আদালত ও রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে দু’টি মামলা করেন। মামলার বাদী মোক্তার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মালঞ্চী গ্রামের বাসিন্দা ও অভিযুক্ত আইনজীবীর প্রতিবেশী। অভিযুক্ত আইনজীবী নিজাম হায়দার রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরটা ইউনিয়নের মালঞ্চী গ্রামের বাসিন্দা। মামলায় নিজাম হায়দারকে ১ নাম্বার এবং ওই নারীকে ২ নাম্বার আসামি করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত আইনজীবী নিজাম হায়দারের।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন মোক্তার বিশ্বাস। পাঁচ মাস আগে দেশে ফিরে তিনি তার টাকা-পয়সা স্ত্রীর কাছে গচ্ছিত রাখেন। এরপর তিনি আবার সৌদি চলে যান। তিনি প্রবাসে থাকার সুযোগে নিজাম হায়দার তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। পরে শুক্রবার দুপুরে নিজাম হায়দার তার স্ত্রীকে নিয়ে উধাও হন। যাওয়ার সময় তার স্ত্রীর কাছে গচ্ছিত নগদ চার লাখ ৬০ হাজার টাকা ও ছয়-সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যান।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, রাজবাড়ীর ২ নাম্বার আমলি আদালতে করা মামলায় ১ নাম্বার আসামি নিজাম হায়দারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং ২ নাম্বার আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রাজবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় আসামি নিজাম হায়দারের বিরুদ্ধে শোকজসহ ভিকটিমের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করা করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা