সারাদেশ

রামুতে বন বিভাগের হেডম্যানকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ব্যাঙডেবা গ্রামে বন বিভাগের হেডম্যান আলী আহমদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (১৬ জানুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানায়, ৩০ জনের অধিক দুর্বৃত্ত আলী আহমদের ব্যাঙডেবার বাড়িতে প্রবেশ করে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। খবর পেয়ে রামু থানা পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশ্যাল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সদর রেঞ্জার এ কে এম আতা এলাহী বলেন, নিহত আলী আহমেদ বন বিভাগের হেডম্যান হিসেবে যুক্ত হওয়ার পর থেকে বন রক্ষায় সদা তৎপর ছিলেন। তিনি ছিলেন বন ও পাহাড়খেকোদের আতঙ্ক। বনকর্মীদের সঙ্গে বেশ কয়েকবার বনখেকোদের তাড়িয়েছেন আলী আহমদ। এ কারণে বন ও পাহাড়খেকোদের চক্ষুশূল ছিলেন তিনি।

তিনি আরও জানান, গত রাতে দুর্বৃত্তরা ব্যাঙডেবা বন অফিসের বাহিরের দরজায় তালা ঝুলিয়ে দেয়। এতে ভেতরে আটকা পড়েন বনকর্মীরা। আলী আহমদের বাড়িতে হামলার শব্দ পেলেও অস্ত্র থাকার পরও তাকে উদ্ধারে কেউ যেতে পারেনি।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, এটি মর্মান্তিক ঘটনা। আলী আহমদের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা