সারাদেশ

নির্বাচন পরবর্তী সহিংসতায় ষাটোর্ধ বৃদ্ধের পা ভাঙ্গলো

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে ষাটোর্ধ সাবেক এক সরকারি কর্মকর্তাকে মেরে তার পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

আহত ওই ব্যক্তি হলেন, উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা অক্ষয় মৃধার ছেলে অজামিল মৃধা (৬২)। মারাত্মক আহতাবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অজামিল মৃধা সাবেক সমবায় কর্মকর্তা। তার দুই মেয়ে ঢাকায় লেখাপড়া করে, আর একমাত্র ছেলে সোনালী ব্যাংক কর্মকর্তা। এ ঘটনায় আহত অজামিল মৃধা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ হওয়ায় অজামিল মৃধার সাথে চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের অলিয়ার রহমান ফকিরের ছেলে সোহেল ফকিরের পূর্ব শত্রুতা চলছিল।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে অজামিল মৃধা বাড়ি থেকে সার কেনার উদ্দেশ্যে বাইখীর চৌরাস্তা যাচ্ছিলেন। পথিমধ্যে রামচন্দ্রপুর গ্রামের দারোগার পুকুরের সামনে পশ্চিম পাশের ফাঁকা রাস্তার উপর পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে ৬/৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে পায়ের হাড় ভেঙে ফেলে।

হামলাকারীদের মধ্যে ছিলেন চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের অলিয়ার রহমান ফকিরের ছেলে সোহেল ফকির (৩০), হাবিবুর রহমানের ছেলে ইমরান শিকদার (২৭), চরশুকদেবনগর গ্রামের আবু মোল্যার ছেলে রেজাউল মোল্যা (৪২), বাইখীর চরপাড়া গ্রামের দাউদ বিশ্বাসের ছেলে তৌহিদ বিশ্বাস (২৮) এবং অজ্ঞাতনামা ২/৩ জন।

এ সময় তারা অজামিল মৃধার পকেটে থাকা ৫ হাজার ২০০ টাকা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আহতের চিৎকারে আশেপাশের লোকেরা এগিয়ে এসে তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

আহতের ডান পা মারাত্মকভাবে ভেঙে যাওয়ায় পরবর্তীতে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। এ ঘটনায় আহত অজামিল মৃধা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি বলেন, তার একটি পায়ের হাড় ভেঙে গেছে। তাকে বেদম প্রহার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা