ছবি-সংগৃহিত
সারাদেশ

শহরজুড়ে বিজিবির কড়া টহল

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটের স্বাভাবিক রাখতে শহরজুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৫ জানুয়ারি) রাত থেকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির টহল শুরু হলেও রোববার অর্থ্যাৎ ভোটের দিন সকালে থেকে তা আরও বাড়ানো হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে বিজিবির একাধিক গাড়ি টহল এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এছাড়াও নারায়ণগঞ্জের সব গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিয়মিত বিজিবির টহল দেখা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নাসিক নির্বাচন উপলক্ষে ১৪ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, নির্বাচনের পরিবেশ নিরাপদ ও সুস্থ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি সদস্য মাঠে রয়েছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা