ছবি : সংগৃহীত
সারাদেশ

আমিই জিতব: ডা. আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জনগণ কাকে ভোট দেবেন সে বিষয়ে এরইমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। ভোট হলেই আমি জিতব ইনশাআল্লাহ; নৌকার জয় হবেই হবে।

আইভী নগরীর শিশুবাগ বিদ্যালয়ে নিজের ভোটটা দিয়েছেন। তার আগে তিনি বাবা আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করেন। তিনি রবিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে কেন্দ্রটিতে উপস্থিত হন। আইভী এবার জয়ী হলে টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটির মেয়র হবেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, এখনো ভোটের পরিবেশ ঠিক রয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে আমিই জিতব। নৌকার বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপেক্ষায় রয়েছেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নে আইভী বলেন, হাতির এজেন্ট সবজায়গাতেই আছে। বরং আমার এজেন্ট কয়েকটি কেন্দ্রে ছিল না। ১ নম্বর ওয়ার্ডে আমার এজেন্ট পাইনি। আমি পরে সেখানে গিয়ে এজেন্ট দিয়েছি।

তিনি আরও বলেন, নৌকার জয় হবেই হবে, আইভীর জয় হবেই হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক পরিশ্রম করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমি অনুরোধ করবো, সবাইকে যেন তারা সহযোগিতা করেন। আমি তো আমার কথা বলছি না। আমি সব প্রার্থীর কথা বলছি। নির্বাচন যেন নিরপেক্ষ হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা