সারাদেশ

উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জাজমান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ২২০পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নিরাশা হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) মধ্যরাতে তাকে আটক করা হয়। নিরাশা হোসেন উলিপুর পৌর শহরের সরদার পাড়া এলাকার মৃত চিন্তু শেখ ওরফে রমজান আলীর পুত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই হারিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর সভার সরদারপাড়াস্থ একটি চাতালের সামনে ইয়াবা ও গাঁজাসহ নিরাশা হোসেনকে (৩২) আটক করা হয়। তার বিরুদ্ধে দশ (১০) এর অধিক মাদক মামলা চলমান রয়েছে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা