সারাদেশ

গাড়ি চাপায় নিহত আ’লীগ নেতার দাফন সম্পন্ন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে আইজি প্রিজনের গাড়ি বহরের চাপায় নিহত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার আঁকার দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় জামালপুর শহরের হাটচন্দ্রা বাজার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহিনসহ জেলা, শহর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজায় থেকে আইজি প্রিজনের গাড়ির চাপায় নিহত সৈয়দ গোলাম সরোয়ার আঁকার মৃত্যুর ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় শহরের ফৌজদারী মোড়ে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে।

নিহত সৈয়দ গোলাম সরওয়ার আঁকা (৪০) জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

তিনি জামালপুর শহরের হাটচন্দ্রা মিয়াবাড়ির সৈয়দ গোলাম মোস্তফা সানার ছেলে।

সোমবার (১০ জানুয়ারি) বিকালে শহরের বাইপাস রোডে তিনি এই দুর্ঘটনায় পড়েন জামালপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান।

ওসি প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক বিকালে জামালপুর জেলা কারাগারের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডিআইজি প্রিজনসহ আরও কয়েকজন পদস্থ কর্মকর্তা।

তিনি আরও বলেন, “তারা বিকালে ঢাকায় ফেরার পথে তাদের বহরের একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আওয়ামী লীগ নেতা আঁকা। স্থানীয়রা তাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, কারা মহাপরিদর্শকের গাড়ি বহর ওই সড়কে গেছে কি না তা তিনি জানেন না।

তিনি আরও বলেন, “তবে ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির গাড়ি নিয়ে ফিরেছেন শহরের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাশে বাইপাস রোড দিয়ে ময়মনসিংহ রোড হয়ে।”

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা