সারাদেশ

উলিপুরে ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): ভূমিহীনদের খাস জমি অবমুক্ত করে পুনর্বাসনের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে প্রায় দেড় শতাধিক ভূমিহীন পরিবার মানববন্ধন করেছে। রোববার (৯ জানুয়ারি) সকাল ১১টায় হাতিয়া ইউনিয়নের বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি উলিপুর উপজেলা শাখা ও হাতিয়া ভূমিহীন সমিতির ব্যানারে জিরো পয়েন্টে (গবা মোড়) এই মানববন্ধন করা হয়।

ভূমিহীনদের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেত মজুর কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সিপিবি’র কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহম্মদ আনছার আরী, উলিপুর উপজেলার বাসদের সমন্বয়ক সাঈদ আকতার আমীন, হাতিয়া গণহত্যায় শহীদ পরিবারের সদস্য ভূমিহীন সোলদার ও আসমা বেগম।

এরপর বাংলাদেশ সরকারের কাছে ভূমিহীনরা জায়গার দাবি করে একটি মিছিল নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে অংশ নেয়া অনন্তপুর বাধের উপর আশ্রয় নেয়া ভূমিহীন মুক্তা, মেসের, ফুলমিয়া, হালিমা ও ছাবিরণ জানান, ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বারবার দিশেহারা হয়ে পড়ি, আমাদের চাষাবাদেরও কোন জমি নাই, গায়ে গতরে খেটেই বাঁচি। ১৫ বছর থেকে বাধের উপর ও জমি ভাড়া করে বাৎসরিক চুক্তিতে ঘর-বাড়ি করে থাকি। কখনো কখনো আমাদের জায়গার মালিকরা বের করেও দেয়, এমন অবস্থায় ঢাকাতেও বাঁচার জন্য চলে যেতে হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল জানান, ভূমিহীনদের ঘর বিতরণের সরকারি প্রজেক্টটি চলমান, এ অবস্থায় সরকারি জায়গা উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের জন্য বন্দোবস্তের ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা