সারাদেশ

নির্বাচনের ৩দিন পর মেম্বার প্রার্থীর মরদেহ  উদ্ধার

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনের ৩দিন পর মাছের প্রজেক্ট থেকে এক ইউপি সদস্য প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জানুয়ারি) সকাল ৯টার টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছনগাঁও গ্রামের রাস্তা সংলগ্ন একটি মাছের প্রজেক্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জহিরুল ইসলাম (৫৩) উপজেলার বজরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মৃত হায়াত আহমদের ছেলে এবং একই ওয়ার্ড থেকে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে।

নিহতের ছোট ভাই জাকির জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে কে বা কাহারা আমার ভাইকে মুঠোফোনে কল করে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর রোববার সকাল ৬টার দিকে রাস্তার পাশে একটি জমিতে ওনার মরদেহ পড়ে থাকতে দাখে স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহির স্থানীয় বজরা বাজারের একজন ব্যবসায়ী ছিল। পারিবারিক জীবনে সে ৩সন্তানের জনক ছিল। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সে ইউপি সদস্য (মেম্বার) প্রদপ্রার্থী ছিলেন। ওই নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তালা প্রতীকে ওই নির্বাচনে অংশ গ্রহণ করে সে দ্বিতীয় স্থান অর্জন করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল সম্পন্ন করে মরদেহ থানায় এনে রেখেছে। নিহতের গায়ে কোন আঘাতের চিহৃ ছিল না। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা