সারাদেশ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষকের আত্মহত্যা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মিথ্যার জয় হলো! অভিনন্দন!! ভুলের ক্ষমা চাইতে ভয় কিসের? এ কেমন বিচার? বাদী, বিবাদীপক্ষ বিচারক এবং এই বিচার ব্যবস্থাকে ধিক্কার!! ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার অল্প কিছুক্ষণ পরই কিন্ডারগার্ডেন কোচিং সেন্টারে থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর কর্মকারবাড়ি এলাকায় ক্রিয়েটিভ মডেল ইনস্টিটিউটের শিক্ষক লোকনাথ সূত্রধর মৃদুলের (২৬) ঝুলন্ত মরদেহ শনিবার (৮ জানুয়ারি) সকালে উদ্ধার করে তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিনোদপুর এলাকায় ক্রিয়েটিভ মডেল ইনস্টিটিউট নামের ওই কিন্টারগার্ডেনের ব্যবসায়িক অংশীদার ছিলেন মৃদুল। কিছুদিন আগে প্রতিষ্ঠানটির আরেক অংশীদারের সাথে বিবাদ হয় তার।

পরে শুক্রবার (৭ জানুয়ারি) রাতে স্থানীয়ভাবে এনিয়ে সালিসে মীমাংসা হয়। সালিসে মৃদুলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেখান থেকে রাতে বাসায় না ফিরে, ওই কিন্ডার গার্ডেনের কোচিং সেন্টারে রাত কাটান মৃদুল। সকালে সেখানে কর্মরত তার আপন ভাই অজয় সূত্রধর দুদুল কোচিং সেন্টারের তালা খুলে ভাইয়ের মরদেহ দেখতে পায়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার এসআই রিপন বলেন, খবর পেয়ে বিনোদপুর শ্মশান ঘাট হতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, বিনোদপুর এলাকা থেকে নিহতের পরিবার ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধারের পর সৎকারের জন্য নিয়ে যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জের হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই যুবক আত্মহত্যা করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা