সারাদেশ

ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি উপজেলার শিবপাশা বাজারে হাঁটাহাঁটির সময় বৈদ্যুতিক খুঁটির তারে দুই ব্যক্তির লাশ ঝুলতে দেখেন। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম।

তিনি জানান, নিহত ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরির জন্য ওই দুজন খুঁটিতে উঠেছিলেন। বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা