সারাদেশ

হাসপাতালের ডোবায় পড়ে প্রাণ গেল রোগীর

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ হন ওই রোগী। নিহত নজরুল ইসলাম পলাশ (৪০) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজন আশ্রাফ হোসেন রবেন্স জানান, পলাশ গত মঙ্গলবার সকালে স্ট্রোক করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যার পরে তাকে হাসপাতালে রেখে তার স্ত্রী একটি ওষুধ আনতে যায়। ফিরে এসে তার স্ত্রী তার কোন খোঁজ পায়নি। আজ দুপুরের দিকে সে তার স্বামীর মরদেহ হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে বলে জানতে পারেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা