সারাদেশ

নোয়াখালীতে ১২ ইউপিতে আ’লীগ, ৭টিতে স্বতন্ত্র  প্রার্থীর জয়

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: পঞ্চম ধাপে অনুষ্ঠিত নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ১২, বিদ্রোহী ৪, জামায়াত ১, বিএনপি ১ ও জাসদের ১ প্রার্থী বেসরকারীভাবে জয়লাভ করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নে শওকত আকবর পলাশ (আওয়ামী লীগ), নদনা ইউনিয়নে হারুন অর রশিদ (আওয়ামী লীগ), নাটেশ্বর ইউনিয়নে মো. কবির হোসেন (আওয়ামী লীগ), বজরা ইউনিয়নে মো. মীরন অর রশীদ (আওয়ামী লীগ), সোনাপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন (আওয়ামী লীগ), দেওটি ইউনিয়নে নুরুল আমিন শাকিল (আওয়ামী লীগ), অম্বননগর ইউনিয়নে মো. আকতার হোসেন দুলু (আওয়ামী লীগ), আমিশাপাড়া ইউনিয়নে খলিলুর রহমান সেলিম (আওয়ামী লীগ বিদ্রোহী) এবং চাষীরহাট ইউনিয়নে মোহাম্মদ হানিফ মোল্লা (জামায়াত সমর্থিত স্বতন্ত্র) এবং বারগাঁও ইউনিয়নে সামছুল আলম (আওয়ামী লীগ) বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

চাটখিল উপজেলার পারকোট ইউনিয়নে বাহার আলম মুন্সি (আওয়ামী লীগ), পাঁচগাঁও ইউনিয়নে সৈয়দ মাহমুদ হোসেন তরুন (আওয়ামী লীগ), হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে এসএম বাকী বিল্লাহ (আওয়ামী লীগ), রামনারায়নপুরে হারুন অর রশিদ (আওয়ামী লীগ বিদ্রোহী), বদলকোট ইউনিয়নে মো. সোলায়মান শেখ (আওয়ামী লীগ বিদ্রোহী), মোহাম্মদপুর ইউনিয়নে মেহেদী হাসান বাহালুল (আওয়ামী লীগ বিদ্রোহী) এবং শাহাপুর ইউনিয়নে আবদুল্যা খোকন (জাসদ সমর্থিত স্বতন্ত্র) বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এর আগে, চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে মামলা সংক্রান্ত জটিলতায় আগামী ১০ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শামসুল আলম লাভলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বেসরকারিভাবে নির্বাচিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা