সারাদেশ

হবিগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুরি

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এমনকি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপির ইউনিয়নেও নৌকার প্রার্থী পরাজিত হয়েছেন।

দুই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীককে মাত্র ৬ জন বিজয়ী হয়েছেন। আর ১৫জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একজন জামায়ত ইসলামেরও একজন রয়েছেন।

জানা গেছে, মাধবপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে মাত্র ২টি ইউনিয়নে নৌকার প্রার্থী, বাকী ৯টিতে স্বতন্ত্র এবং চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে নৌকার প্রার্থী, বাকী ছয়টি স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহাব উদ্দিন ঘোড়া), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর বুল্লা ইউনিয়নে স্বতন্ত্র মিজানুর রহমান (আনারস), জগদীশপুর ইউনিয়নে মাসুদ খান (সিএনজি), ধর্মঘর ইউনিয়নে ফারুক আহমেদ পারুল (আনারস), নোয়াপাড়া ইউনিয়নে সৈয়দ সোহেল (আনারস), ছাতিয়াইন ইউনিয়নে মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (ঘোড়া), আদাঐর ইউনিয়নে মীর খুরশেদ আলম (চশমা), চৌমুহনী ইউনিয়নে মাহবুবুর রহমান সোহাগ (ঘোড়া) ও শাহজাহানপুর ইউনিয়নে পারভেজ হোসেন চৌধুরী (চশমা), বহরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আলাউদ্দিন ( নৌকা) ও আন্দিউড়া ইউনিয়নে আলহাজ্ব আতিকুর রহমান আতিক (নৌকা)।

চুনারুঘাট উপজেলার দশটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একজনও বিজয়ী হতে পারেননি। নির্বাচিতরা হলেন, আহম্মদাবাদ ইউনিয়নে জাকির হোসেন পলাশ (ঘোড়া), দেওরগাছ ইউনিয়নে মহিতুর রহমান রোমন ফরাজি (চশমা) ও চুনারুঘাট সদর ইউনিয়নে মাহবুবুর রহমান চৌধুরী (আনারস), গাজীপুর ইউনিয়নে মোহাম্মদ আলী (মোটর সাইকেল), উবাহাটা ইউনিয়নে এজাজ ঠাকুর চৌধুরী (আনারস), শানখলা ইউনিয়নে এডভোকেট নজরুল ইসলাম (ঘোড়া), পাইকপাড়া ইউনিয়নে ওয়াহেদ আলী মাস্টার (নৌকা), সাটিয়াজুরী ইউনিয়নে আব্দালুর রহমান আব্দাল(নৌকা), রানীগাঁও ইউনিয়নে মোস্তাফিজুর রহমান রিপন (নৌকা), মিরাশী ইউনিয়নে মানিক সরকার (নৌকা)।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা