সারাদেশ

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে।

উপজেলার বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহ ধরেই বইছে শীত। এ কারণে স্থবির হয়ে পড়ে জীবনযাত্রা। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাটবাজারগুলোতে দোকানপাট দেরিতে খুলতে দেখা গেছে। অনেকেই কাজে না গিয়ে তীব্র শীত নিবারণে বাড়ির উঠানে খড়-কুটো জ্বালিয়ে তাপ নিতে দেখা যায়। মঙ্গলবার ভোর থেকে ছিল ঘন কুয়াশা এবং দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলেনি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, কয়েকদিন ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করলেও মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ৮ থেকে ৬ এরমধ্যে নামতে পারে। তবে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা