সারাদেশ

নাটোরের সিংড়ায় সিলমারা ব্যালট পেপার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় ভোট গ্রহণের ১০ দিন পরে সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মরা নদীতে বস্তাবন্দী সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়।

এর কিছুক্ষণ পরে বিলদহর বাজারের পাশে আরও এক বস্তা সিলমারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় আনে। উদ্ধারকৃত ব্যালট পেপারে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল প্রতীকে এবং কিছু সংখ্যক নৌকা প্রতীকে সিলমারা রয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বস্তাবন্দী সিলমারা ব্যালট পেপার দেখতে পেয়ে থানায় জানানো হয়। পরে পুলিশ উদ্ধার করে থানায় আনে। তবে নির্বাচনের দিনের ব্যালট পেপার আর উদ্ধার হওয়া ব্যালট পেপারের মিল নাই।

চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ও নৌকার প্রার্থী রশিদুল ইসলাম মৃধা জানান, ব্যালট পেপার উদ্ধারের ঘটনা সত্য বলে শুনেছি।

নিজেকে নির্বাচিত চেয়ারম্যান দাবি করে চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রবিউল করিম বলেন, নির্বাচনের দিনে কারচুপি করা হয়েছিল। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছিল। আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেবো।

চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ব্যালট পেপার উদ্ধারের ঘটনা শুনেছি, স্ব-শরীরে ঘটনাস্থলে যাইনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ব্যালট পেপার উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, সিলমারা ব্যালট পেপার ঘটনাস্থল থেকে উদ্ধার করে রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ব্যালট পেপার থানায় নেয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের নির্বাচনে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঘোড়া প্রতীকে ৭৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল করিম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৪৭২ ভোট পেয়ে দ্বিতীয় ও রশিদুল ইসলাম মৃধা নৌকা প্রতীকে ৩৮২৯ ভোট পেয়ে তৃতীয় হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা