ছবি সংগৃহীত
সারাদেশ

অপহৃত ৩ রোহিঙ্গা কিশোর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন সদস্যরা কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত ৩ রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে। সোমবার (০৪ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উপজেলার কুতুপালং থেকে তারা উদ্ধার হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, গত রবিবার ক্যাম্প থেকে ৩ কিশোরকে অপহরণ করা হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা তিনজন এপিবিএন ক্যাম্পেই রয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা