সংগৃহীত
সারাদেশ

পুলিশের ইফতার পেয়ে খুশি রোহিঙ্গারা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র (এপিবিএন) দুটি ব্যাটালিয়ন।

আরও পড়ুন : লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ৮ ও ১৪ এপিবিএন’র আওতাধীন ক্যাম্পে পৃথকভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী পেয়ে রোহিঙ্গা জোহার জানান, আমরা ক্যাম্পে আশ্রিত অবস্থায় অভাব অনটনে থাকি প্রায় সময়। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রদান করা সহায়তা নিয়ে পর্যাপ্ত হয়না। এপিবিএন পুলিশ আমাদের চাল, ডাল,তেল সহ ইফতার সামগ্রী দিয়েছে। আমাদের নিরাপদ রাখার জন্য এপিবিএন দিনরাত কাজ করে যাচ্ছে। আমি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফরের উপস্থিতিতে ৮ এপিবিএন’র ১১টি পুলিশ ক্যাম্প ও ১৪ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালের উপস্থিতিতে রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান এপিবিএন’র দুই ব্যাটালিয়ন অধিনায়ক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা