ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় দেশীয় ব্র্যান্ড ‘দর্জিবাড়ি’র যাত্রা শুরু 

ভোলা প্রতিনিধি: উপকূলীয় জেলা ভোলায় দেশের জনপ্রিয় তৈরি পোশাক ব্র্যান্ড দর্জিবাড়ি’র নতুন আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালী ইপিজেডের জমি হস্তান্তর

শহরের উকিলপাড়া নিজাম-হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদের সামনে দেশের ৪৬তম দর্জিবাড়ি এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দীন লিংকন ও ভোলা পৌর সভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহে আলম।

আরও পড়ুন: রমজানে রাইডারদের জন্য ফুডপ্যান্ডার বিশেষ ক্যাম্পেইন

আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যলয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ ও ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলসহ অনেকে।

উদ্বোধনকালে বক্তারা বলেন, দর্জিবাড়ি স্বল্প সময়ে গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। গ্রাহকদের চাহিদা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের আধুনিক ডিজাইনের পোশাক কালেকশন নিয়ে ভোলায় দর্জিবাড়ি যাত্রা শুরু করছে।

আরও পড়ুন: ঈদে ঘরে বসে বাসের টিকিট কাটুন উপায়ে

ব্র্যান্ডটি মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। দর্জিবাড়ির পোশাক নিজস্ব ফ্যাক্টরিতে আধুনিক মানসম্মতভাবে উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়।

অন্যান্য উৎসবের মতো আসছে ঈদে ফ্যাশন হাউজ দর্জিবাড়ি পুরুষদের জন্য এনেছে নান্দনিক ডিজাইনের সব পোশাক। তাই যে কেউ ঘুরে আসতে পারেন ভোলার দর্জিবাড়ি শো-রুম থেকে। এখানে ছেলেদের পছন্দের সকল ধরনের পোশাক পাওয়া যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা