সংগৃহীত ছবি
সারাদেশ

ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, আহত ৫

জেলা প্রতিনিধি : সিলেটে মিষ্টান্ন প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বাদ’র একটি শো-রুমে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে ৫ জন আহত হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে কারখানায় আগুন

বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দোকানের কর্মচারী নুরুল আমিন ইমন (২০), ইসহাক আলী (৩৫), সাব্বির আহমদ (২২), আলা উদ্দিন (৩৫) ও আব্দুল হান্নান (৩০)।

আরও পড়ুন : পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জিতু মিয়ার পয়েন্টে স্বাদের মূল শাখার কাছে পৃথক আরেকটি ছোট্ট দোকান রয়েছে। সেখানে শুধু স্বাদের মিষ্টিদ্রব্য বিক্রি করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে সেই দোকানের ডিপ ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে পার্শ্ববর্তী দুটি দোকানে আগুন লেগে যায় এবং চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। তবে এর আগেই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা