সারাদেশ

মুন্সীগঞ্জে ফানুসের আগুনে পুড়ে গেছে খামারির স্বপ্ন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলায় ফানুসের আগুনে পুড়ে গেছে খামারির ৫ গরু। পরে খামারি পোড়া গরুগুলোকে বাধ্য হয়ে নাম মাত্র মূল্যে কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। উপজেলার আউটশাহী ইউনিয়নের চৈয়পাড়া গ্রামে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় গত ৩১ ডিসেম্বর রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। এডভোকেট এইচ এম মাসুম নামের একজন তার ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। তিনি সাবেক অফিস সেক্রেটারি ঢাকা আইনজীবী সমিতি।

তিনি লেখেন, ‘ইংরেজি নববর্ষ উদযাপন এর উম্মাদনা শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। অনেকের উম্মাদনার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যাহা কোনো অবস্থায় কাম্য নয়। ফানুস নামের অনাকাঙ্ক্ষিত ক্ষতিকর বস্তু নিয়ে আগুনের গোলা খোলা আকাশে পাঠিয়ে দিয়ে অনেকে আনন্দিত হয়ে মনের তৃপ্তির আনন্দের ঢেউ তুললেও অনেকে ভুলে যান তাহার এই আনন্দ অন্যের কান্নার কারণ হয়ে যেতে পারে।

এইচ এম মাসুম আরও লেখেন, আমি কৃষক জামাল খালাসীকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুন্সিগঞ্জ জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিকট দাবি জানাচ্ছি।

জানা গেছে, ওই গ্রামের গ্রামের ঋনগ্রস্থ প্রান্তিক কৃষক জামাল খালাসী তার নিজস্ব গোয়ালঘরে ঋণ নিয়ে ১২টি গাভী লালন পালন করে আসছিলেন। গাভীগুলোকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য গোয়াল ঘরের চারদিকে পাটের তৈরি বস্তা‌দিয়ে বেঁড়া দিয়েছিলেন।কিন্তু ৩১ ডিসেম্বর দিবাগত রাত বারোটার দিকে আকাশ থেকে উড়ে আসা ফানুসের আগুনে তার গোয়াল ঘরের বস্তা কাটার মধ্যে আগুন লেগে যায়।

এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে জামাল খালাসীসহ এলাকাবাসী সাতটি গরুকে উদ্ধার করতে সক্ষম হয়। পাঁচটি গরু অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে জামাল খালাসী চারটি গরুকে নামে মাত্র মূল্যে কসাইদের কাছে বিক্রি করে দেন। অপর অগ্নিদগ্ধ একটি গরু গুরুতর অবস্থায় এখনো জামাল খালাসী লালন-পালন করছেন। গরুটিও যে কোন সময় মৃত্যু হতে পারে।

এ ব্যাপারে জামাল খালাসির চাচা সাত্তার খালাসী বলেন, আমার ভাতিজা জামাল তার বাড়িতে গোয়ালঘর তুলে ১২টি গরু লালন পালন করে আসছিল। শীতের জন্য গোয়াল ঘরের চারপাশে পাটের তৈরি বস্তা দিয়ে বেড়া দিয়েছিলো। কিন্তু ৩১ ডিসেম্বর রাত বারোটার দিকে উড়ে-আসা ফানুস হতে হঠাৎ করেই আমার ভাতিজার গোয়াল ঘরে আগুন লেগে যায়।

এ বিষয়ে এডভোকেট এইচ এম মাসুম বলেন, ঘটনাটি আমার গ্রামের। আমার গ্রামের লোকজন আমাকে ছবি তুলে ও ভিডিও করে পাঠিয়েছে। আমার সাথে ক্ষতিগ্রস্ত জামাল খালাসীর‌ একাধিকবার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন বিভিন্ন সংস্থা হতে ঋণ নিয়ে তিনি এই গরুর খামারটি গড়ে তুলেছিলেন। কিন্তু মানুষের একটুখানি আনন্দের বলি হয়ে আজ সর্বস্বান্ত হতে হলো জামাল খালাসীকে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা