নিহতের সংখ্যা বেড়ে ৬৯
সারাদেশ
পঞ্চগড়ে নৌকাডুবি

নিহতের সংখ্যা বেড়ে ৬৯

সান নিউজ ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় আরও ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আউলিয়া ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৯ জন হলো।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরার ব্যবস্থা করতে হবে

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। আজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মরদেহ উদ্ধারের সংখ্যা ৬৯। আমাদের কাছে তথ্য অনুযায়ী এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এর আগে এ ঘটনায় ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং এক শিশুসহ চারজন নিখোঁজ ছিল।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি

নিখোঁজরা হলেন- বোদা উপজেলার ময়দানদিঘী খালপাড়া এলাকার বিরেণ চন্দ্রের ছেলে হিমালয়, হাতিভুবা এলাকার মদনের ছেলে ভূপেন, সাকোয়া ভাঙ্গাপাড়ার স্বগেন্দ্রনাথ বর্মণের ছেলে সুরেন ও পঞ্চগড়ের খাটিয়াপাড়ার ধীরেন্দ্রনাথের শিশুকন্যা জয়া রানী।

স্তান্তর করা ৬৮ জনের মরদেহের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর দুইজন, ঠাকুরগাঁওয়ের তিনজন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। এছাড়া মৃতদের মধ্যে নারী ৩০ জন এবং পুরুষ ১৭ জন। বাকি ২১ জন শিশু।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

প্রসঙ্গত, গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন ২৫ জন, দ্বিতীয় দিন ২৬ জন ও তৃতীয় দিন ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা