সারাদেশ

ছাত্রীর পাত্রকে আপত্তিকর ছবি দিয়ে বিয়ে ভাঙলো শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রীর ছবি আপিত্তকরভাবে এডিট করে পাত্রকে পাঠিয়ে বিয়ে ভাঙলো ভাটিয়ারি হাজী তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরউদ্দিন।

শনিবার (১ জানুয়ারি) গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে র‌্যাব জানায়, ভুয়া ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্কুল শিক্ষক মো. নুরউদ্দিনকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার নুরউদ্দিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে। এর আগে শুক্রবার তাঁকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ওই ছাত্রী ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজে অধ্যয়নরত। স্কুলে পড়ার সময় ওই ছাত্রী নুরউদ্দিনের কাছে কিছুদিন প্রাইভেট পড়েছিল। সেই সময় নুরউদ্দিন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ছাত্রী সেটা গ্রহণ করেনি। ওই সময় ওই ছাত্রীকে ভয়ভীতিও প্রদর্শন করেছিলেন নুরউদ্দিন এবং তার বিয়ের প্রস্তাব এলে সেগুলো ভেঙে দেওয়ার হুমকি দিতেন।

সম্প্রতি ওই ছাত্রীর মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরই মধ্যে ওই ছাত্রীর বিয়ের প্রস্তাব এলে নুরউদ্দিন কৌশলে পাত্রপক্ষের মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাদের মোবাইল ফোনে আপত্তিকর ছবিগুলো পাঠিয়ে দেন। ফলে বিয়ে ভেঙে যায়।

এ ঘটনায় ২৬ ডিসেম্বর ছাত্রীর বাবা র‌্যাব কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ছাত্রী নবম শ্রেণিতে অধ্যয়নকালীন সময় থেকে তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে যাওয়া-আসার পথে শিক্ষক নুর উদ্দিন প্রেম নিবেদন করতেন। রাজি না হওয়ায় তাকে অপহরণ, এসিড নিক্ষেপ, বিয়ের আয়োজন ভাঙ্গার হুমকি দেওয়া হয়। পরে নুর উদ্দিন মেয়ের বাড়িতে এসে ভয়ভীতি দেখিয়ে দুইজনের একসঙ্গে ছবি ওঠানো, হাত ধরে টানাটানি করা ও কুপ্রস্তাব দেন।

ওই শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবন ও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক তৈরির খবর জেনে এ থেকে বিরত রাখার চেষ্টা করেও ফল মিলেনি। তার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখতে না চাইলে নুর উদ্দিন ক্ষিপ্ত হয়ে ছাত্রীর ছবি এডিট করে ফেসবুকে ফেক আইডি খুলে ছড়িয়ে দেন। এ কারণে ওই ছাত্রীর বিয়ে ভেঙ্গে যায়।

পরে র‌্যাব নুরউদ্দিনকে গ্রেফতার করে তাকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা