সারাদেশ

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবি

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে সদ্য নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার প্রায় ৫০টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের লেকেরপাড় শহীদ কানন চত্বরের সামনে ১ ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুরের সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ, ‘পাশে আছি’ মাদারীপুরের আরিফুল ইসলাম পাপ্পু, ‘তারুণ্যের প্রভাত’ সংগঠনের সভাপতি সোয়েব প্রমুখ।

বক্তারা অবিলম্বে মাদারীপুরে নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি দ্রুত চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদিন নাছিম ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানকে আহ্বান জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা