সারাদেশ

চুনারুঘাটে গ্রেনেড-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৫টি গ্রেনেড, ২৫টি বোস্টার ও ৫১০টি গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় চুনারুঘাট থানায় গণমাধ্যমকে এসব তথ্য জানান সিটিটিসি ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। এ সময় সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ, স্পেশাল অ্যাকশন গ্রুপের কর্মকর্তা আবদুল মান্নান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটিটিসি ইউনিটের প্রধান আসাদুজ্জামান জানান, পুলিশ রোববার (২৬ ডিসেম্বর) রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ১টি পিস্তল ও ৪টি গুলিসহ অমিত ত্রিপুরা (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার কর হয়। তার বাড়ি খাগড়াছড়ির পানছড়িতে। পুলিশকে অমিত ত্রিপুরা জানান, আরও বিপুলসংখ্যক অস্ত্র মজুত আছে। সেই অস্ত্রগুলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহিনে লুকিয়ে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকায় গ্রেফতার হওয়া অমিত ত্রিপুরা সঙ্গে নিয়ে সোমবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে সাতছড়িতে এক অভিযান চালায় ডিএমপির সিটিটিসি ইউনিট। টানা ১০ ঘণ্টা অভিযানে ঢাকা—সিলেট পুরাতন মহাসড়ক থেকে প্রায় এক কিলোমিটার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে দু’টি স্থানে মাটি খুঁড়ে কিছু অস্ত্র উদ্ধারের আলামত দেখতে পান। চিহ্নিত গর্ত খুঁড়ে ১৫টি গ্রেনেড, ২৫টি বোস্টার ও ৫১০টি গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, সাতছড়ি জাতীয় উদ্যানের গহিনে অস্ত্র উদ্ধারের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, এর আগে সাতছড়ি জাতীয় বন থেকে র‌্যাব ও বিজিবি ৭ বার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে। এসব উদ্ধারে বেশ কয়েকটি মামলা হলেও পুলিশ তদন্তে বের হয়নি এসব অস্ত্রের উৎস। এসব অস্ত্র উদ্ধারের ব্যাপারে চুনারুঘাট থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে ৭টি মামলা ও ২টি সাধারণ ডায়েরি করা হয়। মামলাগুলো প্রথমে চুনারুঘাট থানা-পুলিশ ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করে। ৭টি মামলার মধ্যে ৫টি মামলায়ই পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। অবশেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা