সারাদেশ

সরিষাবাড়ীতে ভোট কারচুপির অভিযোগে রাস্তা অবরোধ

শওকত জামান, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোট কারচুপির অভিযোগে রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দোলভিটি বাজারের কালিতলা মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অপরদিকে নির্বাচনকে কেন্দ্র করে একইদিন বিভিন্নভাবে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে রাস্তা অবরোধের কারণে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আশিকুর রহমান লাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

জানা গেছে, রোববার ইউপি নির্বাচনে ৬নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আশিকুর রহমান লাল মিয়া (ভ্যানগাড়ি) ও মিলটন মিয়া (ফুটবল) নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। ভোটগ্রহণ শেষে মিলটন মিয়াকে বিজয়ী ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। এতে লাল মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে তারা ধনবাড়ি-ডোয়াইল-বয়ড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, দোলভিটি কালিতলা মোড়ে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশিকুর রহমান লাল মিয়া, আকলিমা আক্তার, মনোয়ারা বেগম, স্বপ্না আক্তার প্রমুখ।

অপরদিকে নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার কয়েকটি স্থানে ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরমধ্যে কান্দারপাড়া ও একুশের মোড় এলাকায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত ২৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাস্তা অবরোধ করে জনস্বার্থ বিঘ্নিত করায় পরাজিত ইউপি সদস্য প্রার্থী আশিকুর রহমান লাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা