বলরামপুর ইউনিয়নে ১৮ বছর পর বিজয়ী নৌকার প্রার্থী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন
সারাদেশ
ইউনিয়ন পরিষদ নির্বাচন

১৮ বছর পর বিজয়ী নৌকার প্রার্থী

রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৫ নং বলরামপুর ইউনিয়নে সর্বশেষ ২০০৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। ১৮ বছর পর এবার ২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বলরামপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলো।

কারণ হিসেবে জানা গেছে, ওই ইউনিয়নের কিছু অংশ বোদা পৌরসভা দখলে নেয়ার কারণে সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধনের জটিলতা নিরসন করতে ১৮ বছর পেরিয়ে যায়। ফলে প্রায় ১৮ বছর ধরে ইউপি নির্বাচন হয়নি এই ইউনিয়নে।

রোববার (২৬ ডিসেম্বর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ৪,৭৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩,৮০৩।

অন্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মো. মোস্তাফিজুর রহমান ঘোড়া প্রতীকে ১,৭১৩ এবং চন্দন কুমার আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪৩৭।

এছাড়াও নির্বাচনে সংরক্ষিত আসনে ৩জন মহিলা মেম্বার ও ৯জন সাধারণ ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছেন। বলরামপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২,৮৯৫। এরমধ্যে পুরুষ ভোটার ৬,৩৩৭ এবং মহিলা ভোটার ৬,৫৫৮ জন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা