সারাদেশ

নীলফামারীতে বিদ্রোহীতে ধরাশায়ী আ’লীগ

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নীলফামারীতে দলের বিদ্রোহী প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। জেলার ডিমলা উপজেলার ৭টি ও সৈয়দপুর উপজেলার ৫টিসহ ১২টি ইউনিয়নে ভোটের ফলাফলে তিনটিতে আওয়ামী লীগ, একটিতে জাকের পার্টি, ছয়টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও ২টি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয় পেয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। নৌকা প্রতীকে দলীয় প্রার্থীর জয়ের হার মাত্র ২৫ শতাংশ। বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করায় সুবিধা পেয়েছেন বিএনপি ও জামায়াত নেতারা। তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করেও উল্লেখযোগ্য সংখ্যক ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সুত্র মতে, নির্বাচিতদের মধ্যে ডিমলা সদর ইউনিয়নে আবুল কাশেম সরকার (নৌকা) ও পশ্চিম ছাতনাই ইউনিয়নে আনোয়ারুল হক সরকার (নৌকা), পুর্ব ছাতনাই ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী অধ্যক্ষ আব্দুল লতিফ সরকার (আনারস), নাউতারা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী আহমেদ ইমতিয়াজ মনি (আনারস) খালিশা চাপানি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী শহিদুজ্জামান সরকার (ঘোড়া), ঝুনাগাছ চাপানি ইউনিয়নে স্বতন্ত্র একরামুল হক চৌধুরী (ঘোড়া), বালাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র জাহেদুল ইসলাম (আনারস) বিজয়ী হয়েছেন।

অপরদিকে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে একটিতে আওয়ামী লীগ, একটিতে জাকের পার্টি ও বাকি তিনটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে বাঙ্গালীপুর ইউনিয়নে আওয়ামী লীগের ডা. শাহজাদা সরকার (নৌকা), কাশিরাম বেলপুকুর ইউনিয়নে জাকের পার্টির লানচু হাসান চৌধুরী (গোলাপ ফুল) ও তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী যথাক্রমে কামারপুকুর ইউনিয়নে আনোয়ার হোসেন সরকার (মটরসাইকেল), খাতামধুপুর ইউনিয়নে মাসুদ রানা পাইলট (মটরসাইকেল) ও বোতলাগাড়ি ইউনিয়নে মনিরুজ্জামান সরকার জুন (ঘোড়া) নির্বাচিত হন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা