সারাদেশ

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে দু’টি ইউনিয়নে ২০জন আহত হয়েছে। এর মধ্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুর রহমান, রঞ্জু আহমেদসহ ১০ জনকে আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাহিরনগরে বিজয়ী প্রার্থীর সমর্থকরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণকালে দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় পরাজিত নৌকা প্রতীকের সমর্থকরা। এতে গুরুত্বর আহত হয় ভীমপুর গ্রামের ওয়াজেদ শেখের ছেলে ফিরোজ শেখ (৬০) ও সিরাজ শেখ (৫৫), বাহিরনগর গ্রামের কুবাদ আলীর মোল্যার ছেলে হিমায়েত হোসেন হিটলু। তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে ফিরোজ ও সিরাজ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ প্রেরণ করে।

স্থানীয়রা জানায়, ঘোষপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুক হোসেন আ’লীগের বিদ্রেীহী প্রার্থী মো. ইমরান হোসেন নবাবের নিকট পরাজিত হয়। ওই ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে গিয়ে নবাবের সমর্থক মিজানুর রহমান মোল্যা সোমবার দুপুর ১২ টার দিকে কিছু সমর্থক নিয়ে একই গ্রুপের ১নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ওহিদ মোল্যাকে শান্তনা দিতে মিষ্টি নিয়ে বাহিরনগরের ওহিদের বাড়িতে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় মো. ফারুক হোসেনের সমর্থকরা। হামলায় নারী-পুরুষসহ কমপক্ষে ১৫জন আহত হয়।

অপরদিকে ময়না ইউনিয়নের বান্দুগ্রামে সোমবার বেলা ১১টার দিকে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরাজিত মেম্বার প্রার্থী মো. ওমর ফারুকের সমর্থক বান্দুগ্রামের ইমরান হোসেন, মোফাজেল পরামানিক, বশির মোল্যা, আব্দুর রহিম, নিটুল পরামানিক, খোকন বিশ্বাস আহত হয়েছে।

আহতরা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৯নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. বাচ্চু মোল্যা ও পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা