সারাদেশ

মাদারীপুরে নারী পাচারকারী আটক

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: গার্মেন্টসে চাকুরীর প্রলোভন দিয়ে ঢাকার সাভার থেকে এক নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে মাদারীপুরের শিবচরে এনে আটকে রাখে পাচারকারী ভারতীয় নাগরিক স্বামী ও তার স্ত্রী।

বিষয়টি বুঝতে পেরে কৌশলে ওই নারী ৯৯৯-এ ফোন দিলে পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করেছে ও পাচারকারী স্বামী ও স্ত্রীকে আটক করেছে। গ্রেফতারকৃত মানিক বিশ্বাস ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার নয়া গোপালগঞ্জ গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে ও তার স্ত্রী শুভতারা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের শফি ফকিরের মেয়ে।

পুুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায়, ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া গ্রামের সজল মোল্লার স্ত্রী সোমা আক্তার (১৯) গত ১২ ডিসেম্বর বিকেলে তার অসুস্থ বান্ধবী একই পৌরসভার আনারকলি গ্রামের সাথী আক্তার প্রিয়াকে দেখতে তার বাসায় যায় এবং ঐ বাসায় রাত্রী যাপন করে।

পরদিন ১৯ ডিসেম্বর সকালে সাথী আক্তার প্রিয়ার বাসায় তার আরেক কথিত বান্ধবী শুভতারা (১৯) ও তার স্বামী মানিক বিশ্বাস (৩২) বেড়াতে আসে। এ সময় সাথী আক্তার প্রিয়া তাহার বান্ধবী ভিকটিম সোমা আক্তারের সাথে মানিক বিশ্বাস ও তার স্ত্রী শুভতারার সাথে পরিচয় করিয়ে দেয়।

মানিক ও তার স্ত্রী শুভতারা দু’জনেই ঢাকার উত্তরায় গার্মেন্টেসে চাকুরী করে মাসে ৩০/৩৫ হাজার টাকা বেতন পায় বলে তারা সোমাকে জানায়। এ সময় সোমার বান্ধবী সাথী আক্তার প্রিয়া সোমাকে বলে তোরতো চাকুরীর প্রয়োজন তাই তুই মানিক ও শুভতারার সাথে যা, ওরা তোকে ৩০/৩৫ হাজার টাকার বেতনে চাকুরী করার সুযোগ করে দিবে।

সোমা আক্তার বিষয়টি তাহার স্বামী স্বজল মোল্লার সাথে আলোচনা করে একপর্যায়ে রাজি হয়ে ওই দিনই দুপুরে সাথী আক্তার প্রিয়ার বাসা থেকে মানিক ও তার স্ত্রী শুভতারার সাথে উত্তরার উদ্দেশ্যে রওনা হয়। বাসা থেকে বের হওয়ার পর মানিক ও শুভতারা সোমাকে নিয়ে উত্তরার পথে না গিয়ে শিমুলিয়া ঘাটের দিকে আসতে থাকে।

এ সময় সোমা ভিন্নপথে আসার কারণ জানতে চাইলে শুভতারা বলে তার দুলাভাই বিদেশে যাবে, তাই তারা আজকে গ্রামের বাড়ি যাবে এবং ২২ ডিসেম্বর দুলা ভাইসহ সবাই একসাথে ঢাকায় আসবে। এভাবে প্রতারণা করে সোমা আক্তারকে মানিক ও শুভতারা কৌশলে শুভতারার বাবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের শফি ফকিরের বাড়ীতে নিয়ে আসে। এখানে তারা সোমাকে দিনের বেলা চোখে চোখে রাখলেও রাতে ঘরের দরজা তালা মেরে রাখে। এসে সোমার খটকা লাগে।

এর মধ্যে ২২ ডিসেম্বর সকালে মানিক ও তার স্ত্রী শুভতারা সোমাকে ভারতে পাচার করবে বলে মোবাইল ফোনে বিভিন্ন জনের সাথে আলাপ-আলোচনা করছিল। আড়াল থেকে সোমা তাদের কথা শুনতে পেয়ে কৌশলে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে শিবচর থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে সোমা আক্তারকে উদ্ধার করে ও পাচারকারী চক্রের সদস্য ভারতীয় নাগরিক মানিক বিশ্বাস ও তার স্ত্রী শুভতারাকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মানিক বিশ্বাস ভারতের নাগরিক বলে নিশ্চিত হয় পুলিশ। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মানিক বিশ্বাস প্রতি মাসে ৩-৪ বার অবৈধপথে বাংলাদেশে আসে বলে পুলিশকে জানিয়েছে।

সান নিউজ/শফিক স্বপন/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা