সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় ইয়াবাসহ আটক ১

ভোলা প্রতিনিধি : ভোলায় পায়ুপথে ইয়াবা রেখেও শেষ রক্ষা হলো না মো. শাজাহান (৫০) নামের এক মাদক পাচারকারীর।

আরও পড়ুন : রাঙামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধ

শুক্রবার (৭ জুন) জেলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

তিনি পায়ুপথে ১ হাজার পিস ইয়াবা বহন করছিলেন। আটক শাজাহান চরফ্যাশন উপজেলার জিন্নাগড় এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালক নিহত

পুলিশ সূত্রে জানা যায়, আটক শাজাহান ২০টি কনডমের ভেতর প্রায় এক হাজার পিস ইয়াবা বহন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ইলিশা লঞ্চঘাট থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে হাসপাতালে নিয়ে ওয়াশ করার মাধ্যমে ইয়াবার চালান বের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সাইবারক্রাইম) আছাদুজ্জমান জানান, এমন ঘটনা ভোলায় এই প্রথম। বিষয়টি নিয়ে তাদের টিম নতুন করে মাদক উদ্ধার অভিযানের সূত্র খুঁজছেন। চরফ্যাশনে একটি চক্র এই মাদক চালানের সাথে জড়িত রয়েছে। তারাই শাহাজানকে ব্যবহার করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা