সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালক নিহত

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রফিক (৫৫) নামের ১ ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক বোঝাইকৃত মালামালের সাথে আটকে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

শনিবার (৮ জুন) সকাল ৬ টায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ড জমাদার হাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাকচালক, চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মো. মহিউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময় সড়কের ওপর থাকা বৈদ্যুতিক তারের সাথে ট্রাকের মালামাল আটকে গিয়েছিলো। এরপর ট্রাকচালক তা সরিয়ে দিতে গিয়ে বৈদ্যুতিক তার সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এর পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি হেফাজতে নিয়েছে।

আরও পড়ুন: খুলেছে সিলেটের সব পর্যটনকেন্দ্র

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাবরিনা বরেন, শনিবার সকাল ৭টায় রফিক নামের ১ ট্রাক চালককে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সকল পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরেই তাকে স্থানীয় লোকজন মৃত অবস্থায় হাসপাতালে এনেছেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে জানা যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা