সারাদেশ

ভোট ক্রয়ের সময় আটক ২, মুচলেকায় মুক্তি 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ভোট ক্রয়ের সময় স্থানীয় জনতার হাতে দুই ভোট ক্রয়কারী আটক হওয়ার ঘটনা ঘটেছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার অজুহাতে রিটার্নিং কর্মকর্তা মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে ওই দুই কর্মী ভোট ক্রয় করছিলেন বলে অভিযোগ। তবে ওই বিদ্রোহী প্রার্থী এটাকে ষড়যন্ত্র বলছেন।

উপজেলার বানা ইউনিয়নের দীঘলবানা গ্রামের বাসিন্দা রেজাউল মোল্যা জানান, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার বানা ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে শরীফ হারুন-অর-রশীদ চশমা প্রতীকে বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ'লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।

বুধবার বেলা ১১টার দিকে শরীফ হারুন-অর-রশীদের দুই কর্মী ইউনিয়নের দীঘলবানা গ্রামে গিয়ে লিফলেটের মধ্যে পাঁচশ টাকার নোট গুজে দিয়ে ভোট ক্রয় করছিলেন। স্থানীয় জনগণ টের পেয়ে ওই দুই কর্মীকে টাকাসহ হাতেনাতে ধরে ফেলেন।

তারা হলেন বানা ইউনিয়নের কোঠরাকান্দি গ্রামের ফজর মোল্যার ছেলে ওবায়দুর রহমান মোল্যা (৪০) এবং হারুন মোল্যার ছেলে আবু বক্কার মোল্যা (৫৫)। এ সময় ওবায়দুর রহমান মোল্যার নিকট নয় হাজার টাকা পাওয়া যায়।

পরে থানায় খবর দিলে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই জনকে থানায় নিয়ে যান। পরে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ মুচলেকা নিয়ে ওই দুই জনকে ছেড়ে দিয়েছেন।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক বিজয় গাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে জনগণের হাতে আটককৃত দুই জনকে নগদ নয় হাজার টাকাসহ থানায় নিয়ে আসি। পরে উপজেলা নির্বাচন অফিসারকে বিষয়টি জানাই।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, তাদের নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পরে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শরীফ হারুন অর রশিদ বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। নৌকা মার্কার প্রার্থী পরাজয়ের সুর শুনতে পেয়ে বিভিন্ন স্থানে আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও মারধর করছেন।

সান নিউজ/কামরুল সিকদার/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা