সারাদেশ

 প্রকল্পের অর্থ আত্মসাত: কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: সমাজসেবা অধিদপ্তরের ২৮ প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে হাতিয়া উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহাম্মদ বাদী হয়ে 'দুর্নীতি, মানি লন্ডারিং আইনে এ মামলা করেন।

মামলার এজহারে বলা হয়, মো. তৌহিদুল ইসলাম হাতিয়ার সমাজসেবা কর্মকর্তা থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলার ২৮টি প্রকল্পের ভুয়া কাগজপত্র তৈরি করে ১ কোট ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ, স্থানান্তর, হস্তান্তর করেছেন বলে সমাজসেবা কার্যালয়ের সন্দেহ হয়।

কয়েক বছর আগে নোয়াখালী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাতিয়া গিয়ে তৌহিদুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি দেখতে পান। পরে সমাজসেবা অধিদপ্তর তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তার বিরুদ্ধে ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের প্রমাণ পায়। তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সাননিউজ// গিয়াস উদ্দিন রনি/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা