সারাদেশ

মুরাদের বিরুদ্ধে এবার সাতক্ষীরায় মামলা 

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন সময় অশালীন বক্তব্য ও নারীর প্রতি চরম অবমাননার দায়ে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবিরের আদালতে মামলাটি করা হয়। মামলার বাদীর আইনজীবী আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী আইনজীবী একলেসার রহমান বাচ্চু মামলায় উল্লেখ করেন, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর ভাষায় কুরুচিপূর্ণ কটূক্তি করেছেন। এ ছাড়া ফেসবুকে ছড়িয়ে দিয়ে তিনি জাইমা রহমানের পরিবার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি করেছেন। এতে সারা দেশে নারী সমাজের মধ্যে অসন্তোষ বিরূপ প্রতিক্রিয়া ও অস্থিরতা দেখা দিয়েছে।

এ মামলায় সাক্ষীভুক্ত করা হয়েছে আরও ১০ আইনজীবীকে।

এদিকে মামলা করা হলেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিকাল পর্যন্ত কোনো আদেশ দেননি বলে জানান মামলার বাদী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা