চেক বিতরণ করছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। ছবি : সান নিউজ
সারাদেশ

ঈশ্বরগঞ্জে ক্যান্সার আক্রান্তদের মাঝে চেক বিতরণ 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১২ জন রোগীকে ৫০ হাজার করে ৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ সমাজ সেবা অফিসের কর্মকর্তা -কর্মচারী ও ক্যান্সার আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভোগান্তিহীন ঈদযাত্রা

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে ১২ জন অসহায়-দরিদ্র রোগীর মধ্যে ১০ জনকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। একজন অনুপস্থিত ছিলেন, তার সাথে যোগাযোগ করা হয়েছে। অপর জন মৃত্যু বরণ করায় তার টাকা অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা