সারাদেশ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মমির উদ্দিন (৬৫) ও তার ছেলে রেজাউল করিমের (৪০) মৃত্যুর খবর পাওয়া যায়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়ন ডাঙ্গাপাড়া এলাকার তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পঞ্চগড় পৌরসভার ১নং ওয়ার্ডের মিঠাপুকুর এলাকার মৃত কাচ্চুর ছেলে মমির উদ্দিন ও তার ছেলে রেজাউল করিম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাবা-ছেলে দুপুরে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাচ্ছিলেন। অমরখানা ইউনিয়নের বোর্ড অফিস বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী পিতা-পূত্রকে ধাক্কা দেয়। এ সময় তারা মহাসড়কে ছিটকে সড়কে পড়ে যান। এ ঘটনায় স্থানীয়রা আরোহীদের দ্রুত উদ্ধার করে পঞ্চগগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে ও লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

সান নিউজ/মোঃ রাশেদুজ্জামান রাশেদ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা