সারাদেশ

১৬ বছর পর পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিতি পটুয়াখালী জেলা যুবলীগের ত্রি-বাষিক সম্মেলন।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী আবুল কাসেম স্টেডিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিল। সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে পুরো জেলায় যুবলীগ কর্মীদের মাঝে নতুন উদ্যোমের সৃষ্টি হয়েছে। জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো বর্নাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে।

জেলা যুবলীগ সুত্র জানায়, সম্মেলনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি, সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, মো. মহিব্বুর রহমান এমপি, এস.এম শাহজাদা এমপি, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংগঠন সূত্র আরো জানায়, ২০০৫ সালের ৭ জুলাই জেলা আওয়ামী যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অভ্যন্তরীণ বিরোধে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদুর রহমান পলাশ মৃধাসহ অন্তত ১০ গুরুতর আহত হন এবং ১১ জুলাই পলাশ মৃধা মারা যান। পরবর্তীতে ২৯ জুলাই টুঙ্গিপাড়ায় এক বিশেষ কাউন্সিলর অধিবেশনের মাধ্যমে আহসান হাবিব খানকে সভাপতি ও কাওসার আহমেদ মৃধাকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। ২০১২ সালের ২৮ ডিসেম্বর সংগঠনের সভাপতি আহসান হাবিব খান মৃত্যু বরণ করেন। পরবর্তীতে ২০১৩ সালের ২৫ এপ্রিল অ্যাডভোকেট মো. আরিফুজ্জামান রনিকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম শহীদকে যুগ্ম-আহ্বায়ক করে জেলা আওয়ামী যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

যুবলীগের একাধিক সূত্র জানায়, ২০১৩ সালে আহ্বায়ক কমিটি গঠনের পর একাধিকবার কেন্দ্রে জেলা যুবলীগের সম্মেলনের জন্য আবেদন করে স্থানীয় নেতৃবৃন্দ। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে শেষ পর্যন্ত সম্মেলন করতে ব্যর্থ হয় জেলা কমিটি। জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মনির জানান, তিনি এক সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হতে আগ্রহী ছিলেন। বার বার আবেদন করার পরও তারা যুবলীগের সম্মেলন করাতে পারেননি। দীর্ঘদিন প্রতিক্ষার পর এই সম্মেলন হাজার হাজার নেতাকর্মীর প্রাণের স্পন্দন বলে দাবি করেন তিনি।

এদিকে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী যুবলীগের এই সম্মেলনে কাকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হচ্ছে তা নিয়ে শহরজুড়ে এখন চলছে নানা জল্পনা-কল্পনা। যুবলীগ কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, এবার ক্লিন ইজেমের যোগ্য যুবনেতাদের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচন করা হবে। কারণ যুবলীগের ঐতিহ্য এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কারো নেতৃত্বে আসার সম্ভবনা নেই বলে জানান তারা।

এদিকে অনুসন্ধানে জানা গেছে সংগঠনের সভাপতির পদের জন্য বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট মো. আরিফুজ্জামান রনি, যুবলীগ জেলা কমিটির সদস্য মো. হাফিজুর রহমান, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পদের জন্য বর্তমান যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সৈয়দ মো.সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার ও হাসান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন, পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম সোয়েব, ছাত্রলীগ নেতা জামাল হোসেনের নাম শোনা যাচ্ছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আরিফুজ্জামান রনি বলেন, ‘সম্মেলনের সকল প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আহ্বায়ক হিসেবে আমার দায়িত্ব একটি সুন্দর সম্মেলন উপহার দেয়া। আমি সেটাই করছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী দিনে যাদের যোগ্য মনে করে যে কমিটিই দিবেন, সেই কমিটিকেই স্বাগত জানাবো।’

সান নিউজ/নিনা আফরিন/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা