সারাদেশ

বোয়ালমারীতে প্রতিপক্ষের কর্মীকে হুমকি, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের কর্মীকে রাতে বাড়ি থেকে ডেকে এনে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ঘোষপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীর ইউনিয়নের লংকারচরের দুই কর্মীর মধ্যে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বচসা হয়। ওই দুই কর্মী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম ফারুক হোসেনের সমর্থক আশরাফুল ইসলাম চমৎকার এবং বিদ্রোহী প্রার্থী ইমরান হোসেন নবাবের সমর্থক সাহিদুল।

এ ঘটনার জেরে ওইদিন রাত ১০টার দিকে সাহিদুল ফোনে আশরাফুল ইসলাম চমৎকারকে তার গরুর খামারে ডেকে আনেন। উভয়ের মধ্যে উত্তপ্ত কথাবার্তার এক পর্যায়ে সাহিদুল ও তার সঙ্গীরা চমৎকারকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারতে উদ্যত হন। চমৎকারের চিৎকারে আশেপাশের লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ খামারের মালিক সাহিদুল ও তার সঙ্গী মাসুদ, সুমনকে আটক করা হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা আ. রব খান জানান, বিদ্রোহী প্রার্থী ইমরান হোসেন নবাবের কর্মী সাহিদুল ও তার সঙ্গীরা নেশাখোর। ঘটনার দিন খামার থেকে পুলিশ দেশীয় অস্ত্র, ফেনসিডিল ও সিগারেটের বাক্সের মধ্যে থাকা গাঁজা উদ্ধার করেছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, উভয়পক্ষ স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করবে, এই মর্মে অঙ্গীকার করায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।

সান নিউজ/কামরুল সিকদার/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা