সারাদেশ

নাটোরে আ’লীগ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাফুজ্জামান মিঠু পদত্যাগ করেছেন। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রহ্মপুর ইউনিয়নে জনবিছিন্ন নেতা হাফিজুর রহমান বাবুকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় পদত্যাগ করেছেন তিনি।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমন্বয় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির হাতে আশাফুজ্জামান মিঠু সাক্ষরিত পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু গ্রহণ করেছেন।

জনবিছিন্ন নেতার পক্ষে নির্বাচনী কাজ করা সম্ভব নয় মন্তব্য করে পদত্যাগ পত্রে মিঠু জানান, ব্রহ্মপুর ইউনিয়নে জনবিছিন্ন ও দলীয় নেতাকর্মীদের সাথে সংস্পৃক্ততা নাই উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান বাবুর। তাকে নৌকার মনোনয়ন প্রদান না করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ রেজুলেশন দেয়া শর্তেও তাকে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এ কারণে ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য আবেদন করেছেন তিনি।

এ ব্যাপারে আশাফুজ্জামান মিঠু বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, তাই আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর বলেন, ১নং ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাফুজ্জামান মিঠু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের কমিটির সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা